১৩ ঘন্টা পর সিলেট পথে ট্রেন চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহি ট্রেন লাইনচ্যুতের ১৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রেলের উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে রোববার দুপুর ১২টার দিকে হবিগঞ্জের শাহাজিবাজার এলাকায় তেলবাহি একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের বগিতে আগুনও লেগে যায়।
এদিকে ট্রেন দুর্ঘটনার পরই লাইনচ্যুত বগি থেকে উপচে পড়া তেল নিতে রীতিমত হুলুস্থল পড়ে গেছে এলাকায়। দূর-দূরান্ত থেকে নানা আসবাবপত্র নিয়ে তেল সংগ্রহে আসেন অনেকে।
ট্রেনের চালক হামিদ আলী জানান, রেল কর্মচারিরা ওই সময় লাইনের পয়েন্টের মেরামতের কাজ করছিল। মেরামত কাজে ক্রটি থাকায় ইঞ্জিন সহ ৫ টি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, আমরা চট্রগ্রাম থেকে মেঘনা কোম্পানির তেল ভর্তি করে সিলেটে যাচ্ছিলাম। লাইনচ্যুত হওয়ার পর দুটি বগি থেকে ট্রেন চুইয়ে পড়তে থাকে তেল। এই দুই বগিতে প্রায় ৭৮ হাজার ৪৮২ লিটার ডিজেল ছিলো।
ঘনঘন দুর্ঘটনার কারণে সিলেট-আখাউড়া রেলপথ হয়ে ওঠেছে যাত্রীদের আতঙ্কের নাম। ১৭৯ কিলোমিটারের এই রুটে প্রায়ই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেন।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed