Main Menu

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ১৫ লাখ ৪১ হাজার

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৪১ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৯৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৬৭৮ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেছেন ৪ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৬৬৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩১৬ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮২ হাজার ২৩৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৩ হাজার ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪১ জনের।

Manual1 Ad Code

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ৪৪ হাজার ২২২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ১৮২ জনের।

Manual5 Ad Code

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১২ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬৮ হাজার ৩৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৪৫৬ জনের।

Manual5 Ad Code

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সপ্তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ২৭ হাজার ৭৫১ জন এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ৩৪২ জনের।

Manual3 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬ ডিসেম্বর রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। সবমিলিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code