মাধবপুরে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৭ ডিসেম্বর) ভোরে হরষপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বিভিন্ন রকমারির প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
খবর পেয়ে আশপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার ছাত্র, শিক্ষকবৃন্দ এসে ২ ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান শামসুল ইসলাম (কামাল) এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৭ ডিসেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যাই। তাৎক্ষণিক ভাবে স্থানীয় ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আর স্থানীয় মাদ্রাসার ছাত্র, শিক্ষকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে পাশাপাশি ফায়ার সার্ভিস না থাকায় তারা দ্রুত আসতে পারেনি।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিব হোসেন জানান,আমরা তাৎক্ষনিক খবর পেয়ে এসে দেখছি স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানা যায়নি।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed