মৌলভীবাজারে পিকআপ চাপায় অঞ্জনা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের কাছে গাড়ী চাপায় অঞ্জনা (আলমগীর আহমদ) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় সময় চাঁদনীঘাট ব্রিজের কাছে সংঘবদ্ধ একটি হিজড়ার দল বিয়ের গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করতেন। ঘটনার রাতে একটি দল সংঘবদ্ধ হলে স্থানীয়রা দেখে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে অঞ্জনা নিহত হন।
তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছিক্কা গ্রামে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed