গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে গিয়ে মিনহাজ আহমদ (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে এ ঘটনা ঘটে।
পেশায় দিনমজুর মিনহাজ আহমদ উপজেলার কালাকোনা (কোনাপাড়া) গ্রামের মনোফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ আহমদ শনিবার দুপুরে উত্তর কালাকোনা (বেটাইরটুল) গ্রামে গাছ কাটতে যান। সেখানে গিয়ে গাছের ডাল কাটতে গাছে উঠলে অসাবধানবশত গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed