তেঁতুলিয়ায় দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে রাত দিনের তাপমাত্রা। দিনের বেলা গরম থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত থাকছে শীত।
রোববার (২২ নভেম্বর) ভোরে কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে। শ্রমজীবী মানুষরা পড়েছেন বিপাকে। ফসলি জমিতে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। কুয়াশা থাকায় বেলা বাড়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের।
এদিকে, খেটে খাওয়া শ্রমিকদেরও অপেক্ষা করতে হচ্ছে সূর্যের আলো ফোটার জন্য।
স্থানীয়রা জানান, গতবারের চেয়ে এবার আগেই শীত পড়েছে। কুয়াশাও পড়েছে। বৃদ্ধ ও শিশুরা পড়েছে বেশি দুর্ভোগে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed