জুড়ীতে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে মাধবী চন্দ্র পাল নামে নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
পরিবারের ধারনা প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সোনারূপা চা বাগানে এ ঘটনা ঘটে।
জানা যায়, জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের সোনারূপা চা বাগানের ৩নং লাইন এলাকার বাসিন্দা নবেন্দ্র চন্দ্র পালের মেয়ে স্থানীয় ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাধবী চন্দ্র পাল (১৫)কে সোমবার সকাল ১১টার দিকে ঘরের ভিতর বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
মেয়ের বাবা নবেন্দ্র চন্দ্র বলেন, পরিবারের সবার সাথে একত্রে চা খেয়ে সে রুমের দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকিতে দরজা না খোলায় সন্দেহ হলে আমরা দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। সে এত বিনয়ী ছিল, পরিবারের কারও সাথে কোনদিন তর্ক করতো না। কিন্তু তার সাথে মোবাইল পাওয়ায় আমরা ধারনা করছি সে কারও সাথে প্রেমঘটিত কারণে অভিমান করে আত্মহত্যা করেছে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গলায় ওড়না দিয়ে সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে এবং লাশ ময়না তদন্তর জন্য মৌলভীবাজারে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed