রাজনগরে সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় শাহ শাকিল আহমদ (২২) নামে একজন নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরোহী জাকির ও রায়হান নামে অপর দুজন আহত হয়েছে। সোমবার দুপুরে মৌলভীবাজার- কুলাউড়া সড়কের কটমহাটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শাহ শাকিল আহমদ প্রস্তাবিত রাজনগর উপজেলা ছাত্রলীগের সম্পাদকীয় পদবীধারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার আশ্রাকাপন গ্রামের আব্দুল খালিকের ছেলে ছাত্রলীগ নেতা শাহ শাকিল আহমদ (২২) মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কদমহাটা বাজারে স্পিড ব্রেকারে চলন্ত অবস্হায় একটি ট্রাকের পিছনে ধাক্কা খান। এতে ঘটনাস্হলেই তার মৃত্যু হয় এবং অপর দুজন আহত হয়।
মরহুমের জানাযার নামাজ আজ বিকেল ৫টায় তার বাড়ীর পার্শবর্তী মাঠে অনুষ্ঠিত হয়।
এদিকে শাকিল এর মৃত্যুতে রাজনগর উপজেলা ছাত্রলীগ ও রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগ পৃথক শোক বার্তা দিয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাইছে। সেজন্য অনুমতির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে।।
Related News
কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন, অতিথিদের আপ্যায়নে করা হয়েছে রান্নাবান্নাওRead More
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা, চলছে উৎসবের প্রস্তুতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসবRead More



Comments are Closed