Main Menu

বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট শুরু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে লন্ডন থেকে সিলেটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে বিজি-২০২ ‘অচিন পাখি’ এয়ারক্রাফটটি ৬৭ জন যাত্রী নিয়ে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে সবমিলিয়ে ১১৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সিলেটের ৬৫ জন এবং ঢাকার ৫১ জন যাত্রী ছিলেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, লন্ডন থেকে বিমানের ফ্লাইটটি ৬৭ জন যাত্রী নিয়ে সোমবার সকাল ১০টা ১০ মিনিটে সিলেটে এসে পৌঁছায়। যাত্রা বিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে। একই বিমানে সিলেট থেকে আরো ৩৪ জন যাত্রী ঢাকায় গেছেন বলে জানান তিনি।

Manual8 Ad Code

তিনি জানান, সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইটটি দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর চালু হলো। এখন থেকে সপ্তাহের প্রতি সোমবার লন্ডন-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চলাচল করবে।

Manual2 Ad Code

বিমান সূত্র জানায়, ২০১৮ সালে বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বিমানের বহরে যুক্ত হওয়া এয়ারক্রাফট ‘অচিন পাখি’ সোমবার লন্ডন থেকে যাত্রী নিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১৬ জুলাই লন্ডন-সিলেট রুটে সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বলা হয়, লন্ডন থেকে দেশে আসা সিলেটের যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে অভ্যন্তরীণ ফ্লাইটে তাদের সিলেটে ফিরতে হবে।

বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। এতে প্রতিবাদের ঝড় ওঠে সিলেটেও। এরপর গত ৪ আগস্ট বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এক পত্রে ১০ আগস্ট থেকে পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

Manual8 Ad Code

এদিকে, লন্ডন থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ওসমানী বিমানবন্দরে। যাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকবে, তাদের পাঠানো হবে আইসোলেশনে। আইসোলেশনের জন্য সিলেট নগরীতে হোটেল ফরচুন গার্ডেনকে নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, লন্ডন থেকে আসা সিলেটের যাত্রীদের মধ্যে যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, শরীরে করোনার উপসর্গ থাকবে, তাদের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code