সিলেট জেলায় আরও ৫৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৩ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৩ জনের রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩৮ জন, জৈন্তাপুর উপজেলার একজন, গোলাপগঞ্জ উপজেলার ৬ জন। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি সুনামগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেট জেলার চারজন বলে জানিয়েছেন তিনি।
সবশেষ শুক্রবার (৩ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৩৯, সুনামগঞ্জে ১০৩৭, হবিগঞ্জে ৭২২ এবং মৌলভীবাজারে ৫০৬ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০৭, সুনামগঞ্জে ৪৯, হবিগঞ্জে ৭১ এবং মৌলভীবাজারে ১৩ জন।
সবশেষ শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৮১ জন। এরমধ্যে সিলেটে ৬৩, মৌলভীবাজারে পাঁচজন, সুনামগঞ্জে সাতজন এবং হবিগঞ্জে ছয়জন।
অন্যদিকে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১৫৮৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৮১ জন, সুনামগঞ্জে ৫৭৫, হবিগঞ্জে ২৭২ জন এবং মৌলভীবাজারে ২৫৬ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed