Main Menu

সুনামগঞ্জে আরও ৩২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনমগঞ্জে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাম্মাদুল হক। তিনি জানান, আজ র‌্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৬ জনের নমুনা পজিটিভ হয়।

এর মধ্যে সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৪ জন রয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৮৩ জন।

এর মধ্যে সিলেট জেলার ২৬৮৬ জন, সুনামগঞ্জে ১০৬৯ জন, মৌলভীবাজারে ৫০৬ জন ও হবিগঞ্জে ৭২২ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়ে ওঠেছেন ১৫৮৪ জন।

Share





Related News

Comments are Closed