নেত্রকোনায় সড়কের কাজের দাবীতে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কলমাকান্দা-দুর্গাপুর উপজেলায় সড়কের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সিরাজ মিয়া, সিপিবি উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, হাফেজ আবু তাহের, ছাত্র-ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি সাহান আলী, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান মোঃ আলতাবুর রহমান কাজল, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ প্রায় চারশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কলমাকান্দা-দুর্গাপুর উপজেলার ২৫কি.মি সড়ক প্রায় ৩ বছর যাবৎ ঢিলেঢালা ভাবে কাজ শুরু করায় প্রায় অংশই অসমাপ্ত থেকে যায়। এতে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এটি এখন সড়ক তো নয় নরকে পরিণত হয়েছে। এ দুর্ভোগ লাঘবে উর্দ্ধতন কর্তপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual5 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed