Main Menu

সিলেটে ট্যাঙ্কলরী শ্রমিকদের জরুরি সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অনির্দিষ্ট কালের কর্মবিরতি চলাকালে ট্যাঙ্কলরী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ জুলাই) বিকালে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের পিরোজপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত জরুরী সভায় বক্তারা বলেন, শ্রমিকরা কখনো অন্যায় ও অপরাদের সাথে জড়িত থাকেন না। লরি শ্রমিকগণ সব সময় অত্যান্ত শান্তি প্রিয় ভাবে নিজেদের জীবিকা নির্বাহে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু এই শান্তি প্রিয় শ্রমিকদের অশান্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তাদের উপর অন্যায় ভাবে হামলা চালিয়ে আহত করেন এবং সাজানো মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। অনতিবিলম্বে দক্ষিণ সুরমা ও সিলেট রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে সর্বস্তরের ট্যাঙ্কলরী শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির পাশাপাশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল। যথাক্রমে সাবেক সভাপতি এম এ মানিক, সাধারণ সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক একে আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লাইন সম্পাদক কবির মিয়া ও আবুল মিয়া, সংগঠনের হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ফায়ছাল মিয়া, সহ সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আজমল আলী, অর্থ সম্পাদক বেনু মিয়া, দপ্তর সম্পাদক নুর ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শ্রমিক নেতা নবীর হোসেন, আব্দুল হালিম, নাছির মিয়া, মালিক মিয়া সহ সিলেট বিভাগের সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

বক্তারা আরো বলেন রেলওয়ে সিলেটের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আকবর হোসেন মজুমদারকে রেলওয়ে কলোনী মসজিদ সংলগ্ন পরিত্যক্ত ভূমিতে ট্যাঙ্কলরি রাখা বাবদ প্রতি মাসে আমরা ৩০ হাজার টাকা ভাড়া দিয়ে আসছি। বিগত কয়েক দিন যাবৎ ৩০ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা ধার্য করে চাপ দিচ্ছেন আকবর হোসেন মজুমদার। শ্রমিকগণ এত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে প্রকৌশলী আকবর হোসেন মজুমদার ২৯ জুন সোমবার বেলা ১১টায় লরি রাখাকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিকরা আহত হন।

Manual3 Ad Code

বক্তারা বলেন, শ্রমিকদের মেরে আহত করেও ক্ষান্ত হয়নি প্রকৌশলী। উল্টো শ্রমিকদের উপর দক্ষিণ সুরমা ও সিলেট রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। বক্তারা অনতিবিলম্বে সাজানো মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় সর্বস্তরের শ্রমিকদের নিয়ে আরে কঠোর কর্মসূচির ডাক দিবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, সিলেট বিভাগে ২ জুলাই বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের কর্মবিরতি চলছে এটা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code