Main Menu

জৈন্তাপুরে ইয়াবাসহ মহিলা আটক

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর থেকে ৭ পিস ইয়াবা এবং সেবনের সরঞ্জামসহ মহিলা মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, টিম জৈন্তাপুর পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের জনৈক আব্দুল্লাহ’র বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা এবং সেবনের সরঞ্জামসহ আমেনা বেগম সুমা (৩৭) নামে নারীকে আটক করেছে। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুচবাড়ী গ্রামের আলম মিয়ার স্ত্রী।

আটককৃত আমেনা বেগম সুমার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। যার নং- ০৪, তারিখ: ৩ জুলাই ২০২০খ্রিঃ।

Manual2 Ad Code

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক প্রতিবেদককে বলেন, টিম জৈন্তাপুর পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে অভিযান করে আমেনা বেগম সুমাকে আটক করা হয়। মামলা দায়ের পূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code