Main Menu

সুনামগঞ্জে আরো ৩১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৪ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়।

শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে ২৬৯টি নমুনা গ্রহণ করা হয়। এর মাঝে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩১ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এই ৩১ জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫০ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১২৬৯ জন।

 

Share





Related News

Comments are Closed