জব্দ ব্যাটারিচালিত রিকশা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক হওয়া অবৈধ ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম) মানবিক দিক বিবেচনায় এবং শর্তসাপেক্ষে মালিক ও চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রবিবার (১৫ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) এক গণবিজ্ঞপ্তিতে জানান- সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযানে আটককৃত যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে। তবে যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভার আয়োজন করে। উক্ত সভায় চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনা করে, মহানগর এলাকায় আর কখনো ব্যাটারিচালিত যানবাহন না চালানোর শর্তে গত ১ মে থেকে অদ্যাবধি আটককৃত যানবাহনগুলো অবমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
গাড়ি ছাড়িয়ে নিতে আগ্রহী মালিক ও চালকদের নিচের ৫টি কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
কাগজগুলো হলো-
১. আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র।
২. মহানগর এলাকায় আর অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
৩. আটককৃত রেকার স্লিপের মূল কপি।
৪. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১ কপি সত্যায়িত ফটোকপি।
৫. অবমুক্তকৃত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) সিলেট মেট্রোপলিটন এলাকায় বিক্রয় করা যাবে না মর্মে অঙ্গীকারনামা।
এসএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন- এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সিলেট মহানগর এলাকায় পুনরায় কোনো ব্যাটারিচালিত যানবাহন চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জব্দ ব্যাটারিচালিত রিকশা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় অভিযানে আটক হওয়া অবৈধ ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা, ইজিবাইক, মিশুকRead More
সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক জুনু (পিএমজেএফ)Read More



Comments are Closed