করোনা থেকে জনগণকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মহামারীর কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে এবং অর্থনীতি সচল রাখায় তাঁর সরকারের পদক্ষেপসমূহের উল্লেখ করে বলেছেন, মানুষকে সুরক্ষিত রাখতে সরকার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এই করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে, তাঁদের সুরক্ষিত করতে।’
তিনি বলেন, ‘দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষিত করা, অর্থনৈতিক কর্মকা- সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়া-সবদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে পিএমওতে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিলে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সরকারী, সেরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের নিকট থেকে অনুদান গ্রহণকালে একথা বলেন।
শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে ভাষণ দেন। তাঁর পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস পিএমওতে অনুদানের চেক গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করার প্রসঙ্গে বলেন, ‘যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে আমরা কিছু কিছু ক্ষেত্র এখন উন্মুক্ত করছি। কারণ, মানুষকে আমাদের তো বাঁচাতে হবে।’
তিনি বলেন, ‘এই কর্মকা-গুলো না করলে, আমরা আর কতটা সহযোগিতা করতে পারবো। তারপরেও আমি বলবো-এই ক’মাস এদেশের নি¤œ থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সহ প্রায় প্রতিটি শ্রেণীর মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, চিকিৎসাসেবা ব্যাপকভাবে দেয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা দিয়ে যাচ্ছি। বিনে পয়সায় চিকিৎসা দেয়া হচ্ছে। করোনাভাইরাস এটা টেস্ট করা বা চিকিৎসা করা বেশ ব্যয়বহুল। তারপরও আমরা সেটা করে যাচ্ছি। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ৩-৪ মাস ধরে আমাদের অর্থনীতি একেবারে স্থবির। তারপরও আমরা অন্তত মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। এটা মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। সব সময় জনগণের কল্যাণেই আমরা কাজ করি।
এ সময় করোনাভাইরাসে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অনুদান গ্রহণ করেন তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
-বাসস
Related News
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয়Read More
আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনাRead More



Comments are Closed