হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
বৈশাকী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় ঘরের চালে নারিকেল পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সফিল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার সাতাউক গ্রামের বাবুল মিয়ার ছেলে।
রোববার (১০ মে) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘরের চালে নারিকেল পড়া নিয়ে সাতাউক গ্রামের ধনু মিয়া এবং জানু মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় তাদের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সফিল মিয়াকে (৩২) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
লাখাই থানার ওসি মো. সায়েদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের চালায় নারিকেল পড়া এবং বাথরুমের ট্যাংকের পানি যাওয়া নিয়ে সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed