প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৩ লাখ টাকা দিল শাবি
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে ১৩ লাখ ২৫ হাজার টাকা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
রোববার (১০ মে) বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁও কার্যালয় ও গণভবনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে চেক হস্তান্তর করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ করোনা মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা এবং জাতিকে সঠিক নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমাদের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের বেতন প্রদান করেছেন। যার পরিমাণ ১৩ লাখ ২৫ হাজার টাকা।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ক্রান্তিকালে আমাদের সবাইকে নিজের অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান বলেও উল্লেখ করেন অধ্যাপক ফরিদ উদ্দিন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed