করোনা জয় করে বাড়ি ফিরলেন ৭২ পুলিশ সদস্য
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন পুলিশ সদস্য হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দেড় শতাধিক পুলিশ সদস্য।
পুলিশ কর্মকর্তারা বলছেন, এতে বাহিনীর অন্যান্য সদস্যদের মনোবল আরও চাঙ্গা হচ্ছে। তাছাড়া প্রথম দিকের তুলনায় আক্রান্তের গতি কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম শানতু জানান, রোববার ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আক্রান্তরা পুলিশ সদরদফতর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এটিইউ, টিএন্ডআইএমসহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের আইইডিসিআরের প্রটোকল অনুযায়ী এ ৭২ পুলিশ সদস্যকে পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করানো হয়। টেস্টে দুই বারই নেগেটিভ আসায় তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন চিকিৎসক।
এদিকে পুলিশের প্রধান ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখভালের জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে মনে করে সদর দফতর।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন সম্মুখযোদ্ধা পুলিশ কর্মকর্তা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জনে। গতকাল শনিবারও ৮০ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৭ জন পুলিশ সদস্য।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed