ঈদ পর্যন্ত বন্ধ থাকবে হবিগঞ্জের দোকানপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে ১০ মে থেকে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার। তবে জনস্বার্থের কথা বিবেচনা করে হবিগঞ্জের সকল ব্যবসা প্রতিষ্ঠান পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
শনিবার (৯ মে) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সাথে হবগিঞ্জের চেম্বার অব কমার্স ইন্ডাস্টি, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এবং অন্যান্য নেতৃবৃন্দের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগির মিয়া। তিনি বলেন, ‘প্রতিদিন হবিগঞ্জে করোনা রোগী বাড়ছে। এই অবস্থায় আমরা কোন ভাবেই ব্যবসা প্রতিষ্ঠান খোলে মানুষকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার, ফার্মেসি ইত্যাদি যথারীতি খোলা থাকবে।’
এর আগে ৮ মে শুক্রবার জনস্বাস্থ্য বিবেচনায় ঈদের আগে সিলেট নগরীর কোনো শপিং মল ও বিপণী বিতান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। সিলেট সিটি কর্পোরেশনের ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট ও শপিং মল ১০ মে রোববার থেকে খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে এসব ব্যবসাপ্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব অনুসরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৪ মে মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধি-শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed