সুনামগঞ্জে বাড়ি ফিরলেন করোনাজয়ী আরও ৩ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন রোগী।
শনিবার (৯ মে) সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন তারা।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে দুইজন দক্ষিণ সুনামগঞ্জের ও একজন দিরাই উপজেলার। এ নিয়ে সুনামগঞ্জে এখন পর্যন্ত পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর গে গত ৭ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার একজন ও করোনা নিয়ে ঢাকা থেকে পালিয়ে আসা বিশ্বম্ভরপুর উপজেলার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর তিনজন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় তিনবার নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয়া হয়। বাড়ি ফিরে গেলেও সুস্থ হওয়া রোগীরা আমাদের স্বাস্থ্য বিভাগের নজরে থাকবেন।
তিনি আরও জানান, সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এদের মধ্যে ১০ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। অন্যরা সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপরেই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed