সিলেটে আড়ংয়ের শো রুম খুলছে না
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আড়ং সিলেট শাখা খুলছে না। নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আড়ং তাদের এসোসিয়েশনের সদস্য। এসোসিয়েশনের সদস্য হিসাবে তারা এসোসিয়েশনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে এবং ১০ মে থেকে তারাও তাদের শাখা খুলবে না।
শুক্রবার সন্ধ্যায় ব্র্যাকের পক্ষ থেকে এক বিবৃতিতে সারাদেশে ১০ মে থেকে আড়ংয়ের শাখা খোলার সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেয়া হয়। বলা হয়, আগে অনলাইনে বুকিং দিয়ে ঢোকা যাবে আড়ংয়ের শো রুমে।
শুক্রবার সিলেটের ব্যবসায়ীরা ঈদের আগে সিলেটের শপিংমল ও মার্কেট না খোলার সিদ্ধান্ত নেন। আড়ং খোলার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেন সিলেটের ব্যবসায়ীরা। সোস্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক ব্যবসায়ীকে বিরুপ মন্তব্য করতে দেখা যায়।
অবশেষে শনিবার বিকাল ৩টার দিকে আড়ং না খোলার বিষয়টি নিশ্চিত করেন মাহিউদ্দিন আহমদ সেলিম।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed