বিরলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বৃহস্পতিবার (৭ মে) রাত ৮ টায় কোবাদ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্র্র্বৃত্তরা।
হত্যার পর দুর্বৃত্তরা কোবাদ আলীর মরদেহ রাস্তার পার্শ্বে ফেলে রাখলে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধারসহ আব্দুল জলিল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
নিহত কোবাদ আলী বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী পাঠনপাড়া গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে এবং গ্রেপ্তার হওয়া আব্দুল জলিল একই ইউনিয়নের পলাশবাড়ী দধিয়াপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব জানান, ঘটনার সময় কোবাদ আলী বাড়ী ফেরার পথে গ্রেপ্তার হওয়া আব্দুল জলিলের পলাশবাড়ী দধিয়াপাড়া গ্রামের বাড়ীর সম্মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কোবাদ আলীকে দুর্বৃত্তরা হত্যা করে। পরে কোবাদ আলীর মরদেহ রাস্তার পার্শ্বে ফেলে রেখে দেয়। কোবাদ আলী হত্যাকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই রাতেই মরদেহ উদ্ধারসহ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আব্দুল জলিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কোবাদ আলীর ভাই বাদী হয়ে শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন। ধৃত আব্দুল জলিলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলাRead More
সারাদেশে এক কোটি মানুষ মাদকের সাথে সম্পৃক্ত: পুলিশ সুপার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা বলেছেন, সারাদেশে প্রত্যক্ষRead More



Comments are Closed