Main Menu

সিলেটে খুলবে না কোনো মার্কেট-শপিং মল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ঈদুল ফিতর পর্যন্ত সিলেট নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে। শুক্রবার সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

Manual5 Ad Code

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যবসায়ীদের সাথে মেয়রের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব, মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বৈঠকে উপস্থিত একাধিক ব্যবসায়ী নেতা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০ মে শনিবার থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সবাই একমত হন।

এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আমরা চাই আগে জীবন, পরে জীবিকা।

Manual7 Ad Code

তবে তিনি বলেন, কেবল পোষাকের দোকান নয়, নিত্যপণ্য ছাড়া সবধরণের দোকানপাট ও বিপানীবিতান ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সিলেটের ব্যবসায়ীদের এই সিদ্ধান্তকে অভূতপূর্ব উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আবারও প্রমাণ হয়েছে সিলেটের ব্যবসায়ীরা ব্যবসার আগেও মানুষের জীবনের নিরাপত্তাকে প্রাদান্য দেন এবং জাতীয় দুর্যােগে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি বলেন, এখন যেভাবে চলছে, নিত্যপণ্য ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ, ঈদ পর্যন্ত একইভাবে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এরআগে বৃহস্পতিবার নগরীর নয়াসড়ক ব্যবসায়ী সমিতি নয়সাড়ক এলাকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্তের কথা জানায়।

Manual8 Ad Code

প্রসঙ্গত, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে।

গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বর্ধিতকরণ আদেশে এ অনুমতির কথা বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code