Main Menu

মৌলভীবাজার হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষণা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম আজ শুক্রবার (৮ মে) থেকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায়।

Manual4 Ad Code

হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের শরীরে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে খোলা থাকবে হাসপাতালের জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন ও ডায়ালোইসিস সেবা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

Manual1 Ad Code

হাসপাতাল বন্ধকালীন সময়ে নির্দেশনার মধ্যে রয়েছে-
– করোনা ব্যতিত অন্য কোনো রোগী ভর্তি করা যাবে না
– বহির্বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ এবং অপারেশন বন্ধ থাকবে।
– জরুরি সেবা প্রদানকারীরা থাকা-খাওয়ার নির্ধারিত স্থানে অবস্থান করে জরুরি সেবা দেবেন।
– আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার খবরা-খবরের দায়িত্ব দুজন চিকিৎসক পালন করবেন।
– পর পর ৩ দিন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে।
– এই সেবাগুলো রোস্টার দ্বারা চলবে।

যেসব বিভাগ চালু থাকবে-
– জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন ও ডায়ালোইসিস সেবা।
– প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

Manual8 Ad Code

প্রসঙ্গত, গত সোমবার (৫ মে) পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code