Main Menu

কুলাউড়ায় মোটরসাইকেল আরোহী নিহত

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় গাড়িচাপায় সাইফুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে ঘাতক গাড়িটিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধরতে পারেনি পুলিশ।

নিহত সাইফুর রহমান কুলাউড়া উপজেলার মিরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি আবুল খায়ের গ্রুপের সেলসম্যান ছিলেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘাটক গাড়ি ও চালককে ধরতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed