Main Menu

জামিন হয়নি খালেদা জিয়ার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ করে দিয়েছেন আদালত।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

Manual2 Ad Code

আদালত জামিন খারিজ করে দিয়ে বলেন, বিএসএমএমইউতেই খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া সম্ভব। তাছাড়া খালেদা জিয়া বন্দি ও দণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাধারণ মানুষের মতো তিনি সব সুযোগ-সুবিধা পাবেন না।

এদিন দুপুরে দ্বিতীয় দফায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন জামিন চেয়ে সম্পূরক আবেদন দাখিল করেন। আবেদনে খালেদা জিয়ার জীবন রক্ষায় জামিন দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানান তিনি।

এর আগে সকালে প্রথম দফায় জামিন আবেদনের শুরুতেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টটি খোলা হয়। এরপর আদালত সবার সামনেই সেটি পড়ে শোনান।

রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়ার ডায়বেটিক, হাইপার টেনশন, অ্যাজমা ও বাতের সমস্যা রয়েছে। তবে এগুলো নিয়ন্ত্রণে। কিন্তু নতুন করে শুরু হয়েছে ব্যাক পেইন। এই সমস্যাগুলোর অ্যাডভান্সড ট্রিটমেন্টের জন্য খালেদা জিয়ার অনুমতি না থাকায় তা শুরু করা যায়নি।

এরপর আদালত আদেশ দিতে চান। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা আদেশের সময় পিছিয়ে রোববার করার জন্য আদালতের কাছে আবেদন করেন।

এ সময় খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন বলেন, ‘যা-ই দেন সান’ডেতে দেন।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থের রিপোর্ট হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়।

Manual1 Ad Code

গত ২৩ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কী তা জানাতে মেডিকেল রিপোর্ট চান হাই কোর্ট। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়।

Manual5 Ad Code

এছাড়া অ্যাডভান্সড (উন্নত) ট্রিটমেন্টের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কি-না, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কি-না এবং শুরু হলে কী অবস্থায় আছে তা জানাতে বিএসএমএমইউ’র উপাচার্যকে নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code