Main Menu

শনিবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ২৯ ফেব্রয়ারী শনিবার সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual3 Ad Code

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ- ২ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস াফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরাণ থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা নয়াবস্তি ও আমপাশ এলাকা। এছাড়া ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়াসহ আশপাশ এলাকা।

এদিকে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ থেকে প্রেরিত অপর বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি ঘাসিটুলা ফিডারের আওতাধীন ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল ১নং ও ২নং গলি, বেতের বাজার, কলাপাড়া এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code