Main Menu

সিলেটে এমসি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে ও ময়মনসিংহের হালুরঘাটে যাওয়ার পথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি এমসি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিরাবাজারে গিয়ে সমাবেশ করে।

Manual8 Ad Code

এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আহমেদ আল-আমিন এবং সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা তানভীর খানের নেতৃত্বে মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- এম.সি কলেজ ও সরকারি কলেজ ছাত্রদল নেতা আহমেদ রিয়াদ, ফজলে রাব্বি রিমন, ওয়াহিদ করিম অভি, মিজানুর রহমান তুহিন, শুভন শাহজাহান আবিদ, ইসহাক আহমদ মান্না, সাঈফ রহমান সবুজ, তারেক জামান, ফাহিম আহমদ, শাওন আহমদ, খুর্শেদ আলম, জুবের আহমদ, আব্দুল জলিল সাবের, মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন, তোফায়েল আহমেদ রাহাত, সৈয়দ রিসান জাহাঙ্গীর সজিব, এনাম আহমদ, শামসুজ্জামান জামান প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code