গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় সেইলুর মুন সোয়েটার লিমিটেড নামের কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন।
গতকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেন। বুধবার সকালেও তারা কাজে যোগ না দিয়ে কারখানা ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি করছেন।
কারখানার শ্রমিক মো. সারোয়ার হোসেন জানান, সারা বছরই কারখানা কর্তৃপক্ষ নিয়মিত বেতন-ভাতাদি পরিশোধ করে না। তারা শ্রমিকদের বাৎসরিক ছুটি এবং ওভারটাইমের টাকাও দেয় না। তাই শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় তারা দোকান বাকি ও বাড়ি ভাড়াও পরিশোধ করতে পারছেন না।
কারখানার হিসাব রক্ষন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন জানান, করোনা ভাইরাস আতঙ্কে তারা বায়ারদের কাছে যথাসময়ে মালামাল শিফমেন্ট করতে পারেননি। তাই তারা অর্থসংকটে পড়েছেন। তারপরও জানুয়ারির বেতন ১২ মার্চ এবং ফেব্রয়ারির বেতন মার্চের মধ্যে দেয়ার আশাস দিলেও শ্রমিকরা তা না মেনে কর্মবিরতি শুরু করেন।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠন
Manual1 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed