ডেমরায় ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আশীক ওরফে ঐশিক (২৪) ও আকাশ আহমেদ (২১) নামে দুই যুবক নিহত হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ডেমরা কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে দুই আরোহী আকাশ ও আশীক আহত হয়।
পথচারীরা কামাল হোসেনসহ কয়েকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আশীককে আশঙ্কাজন অবস্থায় ভর্তি রাখেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আশীকও মারা যান।
নিহতদের মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠন
Manual4 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed