ইবি’র ৮ শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক জয়
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৮ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটজন মেধাবী শিক্ষার্থী। বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউজিসি ওসেবসাইট সূত্রে জানা যায়, এ বছর ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছেন। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৮ শিক্ষার্থী এ পদক পেয়েছেন।
পদকপ্রাপ্তরা হলেন- ধর্মতত্ত¡ অনুষদভুক্ত দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জাকারিয়া রহমান, কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শাহাবুব আলম, আইন অনুষদভুক্ত আইন বিভাগের লাবনী আকতার। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের আলমগীর হোসাইন, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের শাহরিয়ার মোর্শেদ, প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদভুক্ত আইসিই বিভাগের ইমরান হোসাইন ভূঁইয়া ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নাজনিন আকতার।
উল্লেখ্য, পদকগ্রহণ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা,Read More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More



Comments are Closed