Main Menu

জগন্নাথপুরে বোরো চাষে ব্যস্ত কৃষক

Manual5 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯টি বড় হাওর সহ অনন্য আরো ছোট হাওরে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। ঘন কুয়াশার মাঝে মাঝে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সন্ধা পর্যন্ত মাঠে কাজ করে যাচ্ছেন কৃষকেরা। কিন্তু তারা ট্রাক্টর সমস্যা ও দিনমজুর সমস্যায় ভোগছেন।

Manual5 Ad Code

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ২০ হাজার ৭শ’ ৫০ হেক্টর জমিতে বোরে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মধ্যে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকুলে না থাকায় কঠিন সময়ে কাজ করে যাচ্ছেন কৃষকেরা। জমিতে হালচাষ করতে ট্রাক্টর না থাকায় সমস্যার পাশাপাশি ঘনকুয়াশায় ধানের চারা রোপন করতে সমস্যায় পড়ছেন তারা। উপজেলায় ৮টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন ধান চাষে ব্যস্ত থাকতে দেখা যায় কৃষকদের। যতদুর চোখ যায় কৃষকের পদচারনায় মুখরিত ফসলী জমি। চলতি মওসুমে বোরো ধানের ভাল ফলনের বুকভরা আশা করছেন কৃষকরা।

কৃষকেরা জানান, উপজেলার বেড়ীবাধের কাজ সময় মত না হওয়ায় শঙ্কায় আছে মাঠ পর্যায়ের চাষীরা। উপজেলার কৃষি অফিসের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে ভাল ফলন হবে বলে আশা করেন তারা। কৃষকেরা আরো জানান, প্রতি বছর মাঠ পর্যায়ে কৃষক বাদ দিয়ে ব্যবসায়ী ও সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গোদামে ধান সংগ্রহ করা হয়। এ দিক থেকে কৃষকেরা ধান উৎপাদনে অনিহা প্রকাশ করেন। সঠিক কৃষক নির্বাচন করে খাদ্য গোদামে ধান সংগ্রহে জন্য সরকারের কাছে আহবান জানান।

Manual6 Ad Code

উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুনদার জানান, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বোরো মৌসুমে সার, বীজ ও নগদ সহায়তা প্রদান করা হয়। বোরো ধানের জন্য উপজেলার কৃষকদের প্রনোদনা সহায়তা প্রদান করা হয়েছে। নতুন ধানের জাত রোপনের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করা হয়েছে। আশা করা যায় ভাল ফলন হবে এবার।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code