সিলেটে মানবপাচারের অভিযোগে নারী আটক, শিশু-নারীসহ উদ্ধার ৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাপুলিশ অভিযান চালিয়ে মানবপাচারের শিকার শিশু-নারীসহ আটজনকে উদ্ধার করেছে। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারী মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানাপুলিশের একটি টিম মীরেরচক এলাকার রুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১ জন নারী, ৩ জন শিশু ও ৪ জন পুরুষসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়।
অভিযানকালে মানবপাচারের অভিযোগে রেনু বেগম (২৮) নামে এক নারীকে আটক করে পুলিশ। তিনি মীরেরচক এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
পুলিশ জানিয়েছে- রেনু বেগম, তার স্বামী রুবেল মিয়া ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৌশলে লোকজনকে সংগ্রহ করত। এরপর নিজেদের বসতবাড়িতে এনে আটকে রেখে অবৈধভাবে বিদেশে পাচার করে আসছিল। উদ্ধারকৃত আটজনকেও একই উদ্দেশ্যে সেখানে বন্দি রাখা হয়েছিল।
এ ঘটনায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান আইনে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক রেনু বেগমকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, মামলার পলাতক প্রধান আসামি রুবেল মিয়াসহ ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করেRead More
শাবিপ্রবির প্রধান প্রকৌশলীসহ ৩ জনের নিয়োগ বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরীসহ চুক্তিভিত্তিকRead More



Comments are Closed