Main Menu

কমলগঞ্জে সাত ঘন্টার ট্রেইল মেরাথন সম্পন্ন

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তবর্তী দুর্গম ডবলছড়া পাহাড়ে ৪২ দশমিক ২ কিলোমিটারের ট্রেইল মেরাথন সম্পন্ন হয়েছে। বাংলাদেশী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে সহযোগিতায় ছিল কমলগঞ্জের শমশেরনগর সাইকেলিং কমিউনিটি।

Manual2 Ad Code

শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকাস্থ সংগঠন কমপস এর আয়োজনে ভোর ৬টা থেকে শুরু হয়েছিল এ মেরাথন।

Manual4 Ad Code

মেরাথনে স্থানীয় দুটি দল অংশ গ্রহন করেন। ১১ জন নারীর মধ্যে ৬২ বছর বয়সী আমেরিকান নারী ট্রেইেল ভ্রমণে পারদর্শিতায় নারী হিসেবে যুক্তরাষ্ট্রের রোলি এন ডিপশন ১ম স্থান লাভ করে পুরস্কৃত হয়েছেন। ছেলেদের মধ্যে রংপুরের সাজ্জাদ হোসেন প্রথম স্থান লাভ করেছেন। মেরাথন শেষে ডবলছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের পুরষ্কৃত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কারা মহা পরিদর্শক অব: মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ও ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদের।

Manual7 Ad Code

ট্রেইল ভ্রমন শেষে এভারেষ্ট বিজয়ী নিশাত মজুমদার বলেন, এটিই বাংলাদেশের দীর্ঘতম ট্রেইল ভ্রমন। এর আগে এক সাথে ২২ কি:মি: পর্যন্ত ট্রেইল ভ্রমন করা হয়েছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাহাড়ি ট্রেইল মেরাথনে অংশ নিতে ১০০ জন ছেলে মেয়ে ডবলছড়া খাসিয়া পুঞ্জির মাঠে মিলিত হয়। নিশাত মজুমদারের নেতৃত্বে ট্রেইল মেরাথন শুরু হয়। ২১ দশমিক ১ কি:মি: পাহাড়ি পথে ট্রেইল করে আবারও ফিরছেন।

যুব সমাজকে মাদকমুক্ত করতে, সুস্থ্য সবল ও স্বাস্থ্য সচেতন করতে পাহাড়ি দুর্গম পথে এই ট্রেইল মেরাথনের আয়োজন করা হয়েছিল। তাছাড়া কোন বাধাই আর বাধা নয়, চেষ্টা করলে সব বাধাই অতিক্রম করা যায়। এই ভাবনা যুব সমাজের মনে জাগাতেও এ উদ্যোগ ছিল।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code