ছাতকে চুরি হওয়া ২টি গরুর চামড়া উদ্ধার
ছাতক প্রতিনিধিঃ ছাতকে গোয়ালঘরের দরজা ভেঙ্গে কৃষকের দুটি গরু চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা গৃহপালিত গরু দুটি চুরি করে রাতের আঁঘারেই জবাই করে মাংস বন্ঠন করে নিয়ে গরুর চামড়া ও বর্জ্য কবরস্থান ও ধানের জমিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
গত রোববার রাতে এ চুরির ঘটনাটি ঘটে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামে। এ ঘটনায় বুধবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার খাগামুড়া পূর্ব পাড়া গ্রামের মৃত আবদুস সামাদের পুত্র আবদুল জব্বার জানান, তিনি কৃষি ক্ষেতের পাশাপাশি নিজের বাড়িতে গরু মোটা-তাজা করে বাজারে ক্রয়-বিক্রয় করে আসছেন। সম্প্রতি তিনি অন্যের কাছ থেকে ধার করে টাকা এনে ৩১ হাজার টাকা মূল্যের একটি ষাড় ক্রয় করেছিলেন। ওই ষাড়সহ একটি গর্ববতী গাভী প্রতিদিনের মতো গোয়াল ঘরে দরজা তালাবদ্ধ করে রাখা ছিল। রোববার রাত ১২টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘুম থেকে জেগে দেখেন গোয়াল ঘরের দরজার তালার লক ভেঙ্গে চোরেরা লক্ষাধিক টাকা মূল্যের ষাড় ও গাভী দুটি নিয়ে গেছে। এর পর থেকে তিনি চারদিকে গরুগুলোর সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজতে থাকেন। স্থানীয় কৃষকরা তাদের গরু চড়াতে গেলে ধানের জমিতে ও খাগামুড়া কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতরে জবাইকৃত গরুর চামড়া ও বর্জ্য দেখতে পান। তাদের কথামত মঙ্গলবার সন্ধ্যায় সেখানে গিয়ে তিনি তার চুরিকৃত গরু দু’টির চামড়া সনাক্ত করেন।
আবদুল জব্বারের অভিযোগ তার সাথে গ্রামের আনোয়ার আলী মেম্বার গংদের পূর্ব শত্রুতা রয়েছে। শত্রুতা বশত তারা তার গরু দু’টি চুরি করে রাতের আঁধারে জবাই করে মাংস ভাগা-ভাগি করে নিয়েছে। তিনি প্রশাসনের মাধ্যমে এর সুষ্ট বিচার চান।
এ ব্যাপারে ইউপি সদস্য আনোয়ার আলীসহ তাদের উপর আনিত অভিযোগ সত্য নয় উল্লেখ করে বলেন, প্রায় তিন দিন আগে শুনেছেন জয়নালের কাছ থেকে ভাগি আনা ষাড় ও জব্বারের চাচাতো ভাই আবুল খয়েরের একটি গাভী চুরি হয়েছে। কে বা কারা গরু চুরি করে এগুলো জবাই করে বর্জ্য ফেলেছে তার জানা নেই। তাদের উপর মিথ্যা ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed