সুনামগঞ্জে চার রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ফয়েজ উল্লাহ।
জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি ও অপরিচ্ছন্নতার কারণে শহরের চারটি রেস্টুরেন্টকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের পুরাতন বাসস্টেশনে সিলেটের চেইন রেস্টুরেন্ট পানসীকে ১০ হাজার টাকা, ভাই ভাই রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা ও শহরের কাজীর পয়েন্টে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভোক্তা ওবায়দুর রহমান কুবাদের অভিযোগের ভিত্তিতে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই জরিমানার ২৫ শতাংশ ভোক্তাকে প্রদান করা হয়।
অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো.ফয়েজ উল্লাহ।
Related News
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More
ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে একRead More



Comments are Closed