Main Menu

হবিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে এক অজ্ঞাত নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ রাজিউড়া গ্রামের পার্শ্ববর্তী একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, স্থানীয় লোকজন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

ওসি আরো জানান, এখনও ওই নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তে পুলিশের পাশাপাশি পিবিআই কাজ করছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে খালের পাড়ে ফেলে রেখে গেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Share





Related News

Comments are Closed