প্রাথমিক ও জেএসসির ফল প্রকাশ ৩১ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল ৩১ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুইজন কর্মকর্তা।
তারা জানান, এ দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করা হবে। ওইদিন প্রধানমন্ত্রী বই উৎসবেরও উদ্বোধন করবেন।
চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। বিদেশের ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। জেএসসিতে ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের, আর জেডিসিতে হয় ১০ বিষয়ে পরীক্ষা। আর ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী। পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। সারা দেশের সাত হাজার ৪৫৮টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা নেয়া হয়।
Related News
বাউবির এইচএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশRead More
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed