ডাকসুতে হামলা, ৪৩ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে ৪৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। হামলার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২২ ডিসেম্বর রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।
হামলায় অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় ১৪ জনকে। তিনজনকে আইসিউইতে চিকিৎসা দেওয়া হয়।
Related News
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারRead More
মার্কিন ভিসা প্রত্যাশীদের জন্য দূতাবাসের কড়া বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যানRead More



Comments are Closed