বিশ্বনাথে ৩০০ অবৈধ দোকানঘর উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও মাহতাবপুর বাজারে সড়ক ও জনপথের জায়গা থেকে প্রায় তিন শতাধিক অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসকল অবৈধ দোকানঘর গুড়িয়ে দেওয়া হয়। এর সপ্তাহখানেক আগে প্রত্যেক দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের নোটিশও প্রদান করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন ঢাকার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এসময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সড়ক ও জনপথ (সওজ) ঢাকার সার্ভেয়ার সুহেল রানা ও সিলেটের সার্ভেয়ার আমজাদ হোসেন।
এসময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা, এসআই গোপেশ দাসসহ সিলেট পুলিশ লাইনের আরও একদল পুলিশ।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed