ইন্দোনেশিয়ায় গিরিখাতে বাস পড়ে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেলে অন্তত ২৫ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দক্ষিণ সুমাত্রা প্রদেশের সুমাত্রার বেংকুলু শহর থেকে পালেমবাং যাচ্ছিল বাসটি। মধ্যরাতে গ্রিনিজ মান সময় ১৬০০টায় বেশ কিছু সংখ্যক লোক নিয়ে বাসটি রওয়ানা হলে তা ১৫০ মিটার (৫০০ ফুট) খাদ থেকে গড়িয়ে নদীতে তলিয়ে যায়। মঙ্গলবার স্থানীয় পুলিশের মুখপাত্র ডলি গুমারা এএফপিকে এ কথা জানায়।
কর্মকর্তারা জানিয়েছেন, লিকু লেমাটাং এলাকায় বাসটি প্রথমে ১০০ মিটার নিচে একটি গিরিখাতে পড়ে যায়। পরে সেখান থেকে গড়িয়ে নদীতে গিয়ে পড়ে।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
Related News
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: রাতের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড। চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্পেRead More
সৌদি আরবের ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ২টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করারRead More



Comments are Closed