Main Menu

যুক্তরাজ্যের ভিসা আবেদনে নতুন সুবিধা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্যে যুক্তরাজ্যের (ইউকে) ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও নিরাপদ, আধুনিক ও উন্নত করতে ভিসা ও ইমিগ্রেশন (ইউকেভিআই) কার্ড ও অনলাইন পেমেন্ট বা ট্রানজেকশন সুবিধা সংযোজনের ঘোষণা দিয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে এ সুবিধা চালু হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ইউকে ভিসা প্রক্রিয়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে যুক্তরাজ্য সরকার অবগত। এ কারণেই আমরা ইউকে ভিসা প্রক্রিয়াকে যতটা সম্ভব দক্ষ ও উন্নত করে তুলছি।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, এই ঘোষণাটি সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের ভিসা সার্ভিসে আধুনিক ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সংযোজন অর্থ আদান-প্রদানকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে গ্রাহকদের স্বস্তি দেবে।

উল্লেখ্য, এই নতুন সুবিধাটি ইউকে ভিসা ও ইমিগ্রেশনের (ইউকেভিআই) বাণিজ্যিক পার্টনার (ভিএফএস) ছয় মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করছে। এই সময়ে ভিসা আবেদনকারীরা চাইলে নগদ অর্থ বা ক্যাশ টাকার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধার সংযোজন সম্পর্কে পরিকল্পনার বিস্তার ঘটাতে যুক্তরাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বাংলাদেশিদের মতামত জানতে আগ্রহী।

মঙ্গলবার এই ঘোষণা দেওয়ার আগে ইউকে ভিসা আবেদনের জন্যে শুধু নগদ অর্থ বা ক্যাশ জমা দেওয়ার সুযোগ ছিল। আজ থেকে চালু হওয়া কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধা ইউকে ভিসা আবেদনের আগের প্রক্রিয়াকে আরও উন্নত করেছে ও পেমেন্ট করার জন্য গ্রাহকদের বিকল্প সুযোগ দিচ্ছে।

Manual5 Ad Code

গত বছর প্রায় ২৫ হাজার বাংলাদেশি প্রায় সকল ক্যাটাগরিতে ইউকে ভিসা পেয়েছে। গত ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশিদের ইউকে ভিসা পাওয়া বৃদ্ধি পেয়েছে শতকরা ২৬ ভাগ। এছাড়া প্রায় শতকরা ৮৫ ভাগ বাংলাদেশি আবেদনকারী ১৫ কর্মদিবস বা তার চেয়ে কম সময়ে ইউকে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পারছে।

যুক্তরাজ্যে ভ্রমণের ও শিক্ষার উদ্দেশ্যে ক্রমবর্ধমান বাংলাদেশি ইউকে ভিসা আবেদনকারীদের আরও আত্নবিশ্বাস ও উৎসাহ জোগাতেই ভিসা আবেদনে কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধার সংযোজন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code