ওসমানী বিমানবন্দরে ২২টি সোনার বারসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার মূল্য মূল্য এক কোটি টাকারও বেশি। এ সময় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীর দেহ তল্লাশি করে বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমসের যু্গ্ম কমিশনার মিনহাজ উদ্দিন দুপুরে ওসমানী বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তারা বিমান অবতরণের পর ভেতরে তল্লাশি করেন এবং এই বিমানে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোমিন উদ্দিন মামুন নামের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কাস্টমস কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ শুরু করেন। তার পাসপোর্ট চেক করে দেখা যায় তিনি প্রতিমাসেই দুবাইয়ে যাওয়া আসা করেন।
”তার আচরণে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তার দেহ তল্লাশি করে জুতার ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি ওজনের ২২টি সোনার বার উদ্ধার করেন, যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫ লাখ টাকা।”
তিনি আরও জানান, মোমিন উদ্দিন মামুনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual6 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual2 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed