সিলেটে পরিবহণ মালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিএনজি অটোরিকশার জরিমানা মওকুফ, সিএনজি অটোরিকশার পার্কিং স্থানে সিটি বাস কাউন্টার স্থাপন না করা, বিআরটিএ হতে ফিটনেস, পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হয়রানি মুক্ত প্রদান করা ও ২০১৮ সালের সড়ক পরিবহণ আইন নমনীয় করার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতি। বুধবার দুপুরের সিলেট কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির সভাপতি মো. দিলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামিল আহমদ লিটন, ইকবাল আহমদ, জালাল আহমদ, বুলবুল, মো. হানিফ মিয়া, আলমগীর মিয়া, ছাব্বির আহমদ, ইয়াহিয়া, অলিউর রহমান বাবুল, বেলাল আহমদ, আনছার আলী, ইউসুফ আলী, জাকির খান, সোনা মিয়া, জাবেদ আহমদ, মিজানুর রহমান, নিজামুর রহমান, নজরুল ইসলাম তালুকদার, দিলোয়র হোসেন, অলক দাস, সোহেল আহমদ, রুমেল আহমদ, সেলিম আহমদ, জামাল আহমদ প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed