ডোমারে ইউপি চেয়ারম্যানকে বহিস্কারের দাবি
মোঃ রিমন চৌধুরী, নীলফামারীর জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল হাছানের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগে বিচার ও বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসী।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজার সড়কে ইউনিয়ন আওয়ামীলীগ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে ইউপি চেয়ারম্যান আবুল হাচানের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখেন, জোড়াবাড়ী ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল হোসেন, আ.লীগ নেতা অমরজিৎ সিংহ, রাজকুমার রায়, ৩নং ওয়ার্ড আ.লীগ সা: সম্পাদক মফিজুল হক, ৩নং ইউপি সদস্য আব্দুস ছালাম, ৮নং ইউপি সদস্য জাহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী প্রমূখ।
বক্তারা বলেন, আবুল হাছান চেয়ারম্যানের ছেলে মোমিনুর রহমান অলিখিত ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পিতা-পুত্র উভয়েই ইউনিয়নে বিভিন্ন অপকর্ম ও দূর্নীতি করছে, অর্থ বিনিময় ছাড়া কোন কাজ করেন না তারা।
মানববন্ধনে অংশগ্রহনকারী জোড়াবাড়ী ইউনিয়নের আ.লীগের নেতাকর্মী ও সাধারন এলাকাবাসী দ্রত দূর্নীতিবাজ চেয়ারম্যান আবুল হাছানের বহিস্কার ও শাস্তির দাবী করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed