দেশে ফেরা হলো না কানাইঘাটের হাবিবের
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ফেরা হলো না প্রবাসী হাবিব আহমদের। না ফেরার দেশে চলে গেলেন রেমিটেন্স যোদ্ধা সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের মৃত হাজী শফিকুল হক উরফে হরুহুনার পুত্র সৌদিআরব প্রবাসী হাবিব আহমদ (৩৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হাবিব আহমদ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার কর্মস্থল সৌদি আরবের জেদ্দায় বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিন সন্তানের জনক হাবিব আহমদ আগামী ২ ডিসেম্বর সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাড়ীতে আসার কথা ছিল। বাড়ীতে আসার জন্য সব ধরনের কেনাকাটা করেন হাবিব।
এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাবিবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সিলেট সহ কানাইঘাটের অনেক প্রবাসী ছুটে যান তার লাশ দেখতে। বাড়ীতে তার মৃত্যুর সংবাদ জানার পর স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। প্রবাসী হাবিবের বাড়ীতে এলাকার লোকজন ছুটে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করতে দেখা গেছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed