নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪
প্রবাস ডেস্ক: নিউইয়র্কের আপস্টেট অঞ্চলে আলবানির কাছাকাছি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই বাংলাদেশি বলে জানা গেছে। ওই বাংলাদেশি পরিবার নিউইয়র্ক সিটি থেকে আপস্টেট যাচ্ছিলেন।
কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, ক্লেভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হন।
সোমবার (৬ এপ্রিল ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার ঠিক আগে ভ্যান উইক লেনের কাছে স্টেট রুট ৯ এইচ-এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শেরিফ অফিসের তথ্যমতে, লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নাজমুল রুবেল একটি ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস স্টেট রুট ৯এইচ ধরে উত্তর দিকে চালিয়ে যাচ্ছিলেন। অজ্ঞাত কারণে গাড়িটি সেন্ট্রাল লাইন অতিক্রম করে দক্ষিণ দিকে আসা একটি ২০২৫ মডেলের টয়োটা ক্রাউনকে ধাক্কা দেয়।
নিহতের ছোট ভাই মোহাম্মদ আজমুল রাব্বি জানান, গতরাতে নিউইয়র্ক সিটি থেকে আলবানি যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বড় ভাই নাজমুল এম. রুবেল, তার বাবা মোহাম্মদ হিরামন এবং তার প্রিয় বন্ধু ফাহিম হালিম নিহত হয়েছেন।
রাব্বি আরও জানান, গাড়িতে থাকা তার বোন রত্না আক্তার এবং এক বছরের ভাতিজি ইকরা আয়াতও ওই দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তারা আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং আপাতত তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনায় আহত টয়োটা ক্রাউন গাড়িটির চালক, ২৪ বছর বয়সী লুক পালভেনিয়ানকে অ্যাম্বুলেন্সে করে আলবানি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ক্রাউন গাড়িটিতে থাকা ৬২ বছর বয়সী নারী জুলিয়া রিচিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
শেরিফের কার্যালয় জানিয়েছে, ডেপুটি, তদন্তকারী এবং শেরিফের কার্যালয়ের দুর্ঘটনা তদন্তকারী দল এখনও দুর্ঘটনাটি তদন্ত করছে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের আগামীকাল (বুধবার) যোহরের নামাজের পর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টার (২৩৫১ নিউবোল্ড অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২)-এ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় পুরো কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed