Main Menu

সৌদিতে দেয়াল ধসে বাংলাদেশি তরুণের মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল ধসে চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক বাংলাদেশি তরুণের নিহতের ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন।

Manual7 Ad Code

নিহত ইউসুফ নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

Manual8 Ad Code

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ। শুক্রবার বিকেলে ইউসুফ একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন আরও বলেন, ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত ছিলেন। তার আড়াই বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Manual1 Ad Code

এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code